০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:৫৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে পিটার হাস
`একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা সহায়তা দিতে প্রস্তুত'
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৩
`একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা সহায়তা দিতে প্রস্তুত'


ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস  বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা নয়, বরং সেই লক্ষ্যকে সমর্থন করা-যে লক্ষ্য জনগণ কার মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়, তা স্বাধীনভাবে বেছে নিতে দেয়। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘জনগণ যাতে স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে-তা নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা সহায়তা দিতে প্রস্তুত।’


এনএসইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং সমন্বয়কারী, সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) ড. আব্দুল ওহাব। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা যাতে মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে, সেজন্য মিয়ানমারে পরিস্থিতি তৈরি হয়েছে কিনা- তা নিশ্চিত করা সমগ্র বিশ্বের সম্মিলিত দায়িত্ব। তিনি এ সংকট সমাধানে মিয়ানমারের ওপর ক্রমাগত সম্মিলিত চাপের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় শান্তি, বিশেষত রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকভাবে নিবেদিত। হাস সামরিক পদক্ষেপের চেয়ে কূটনীতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ইঙ্গিত দিয়েছেন। তিনি বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশল আস্থা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার জন্য দুর্নীতি বিরোধী পদক্ষেপের ওপর দৃষ্টি নিবদ্ধ করে বলে তিনি উল্লেখ করেন। বাসস।

শেয়ার করুন